বরিশালে আয়কর মেলা ১৬ সেপ্টেম্বর থেকে
২৫ ভাদ্র ১৪১৯, Sunday, September 9, 2012 || স্টাফ রিপোর্টার ||আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর মেলা। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। দেশের সবকটি বিভাগীয় নগরী এবং বরিশাল বিভাগের পটুয়াখালীসহ ১১ জেলা শহরে এ মেলা অনুষ্ঠিত হবে।
এনবিআর চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আরও বলেন, অন লাইনে আয়কর প্রদানের বিষয়টি এবারের মেলায় নতুন মাত্রা যোগ করবে। মেলায় ই-পেমেন্টের সুবিধা দিয়ে পৃথক বুথ স্থাপন করা হবে। যেখান থেকে করদাতারা অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন বলেন তিনি।
এছাড়াও প্রতিটি বিভাগীয় নগরীতে সর্বোচ্চ করদাতা এবং দীর্ঘ সময় ধরে কর দেন ক্যাটাগরীতে ১০ জন করদাতাকে এ বছরও সম্মানণা দেবে আয়কর বিভাগ।
এ বছরের মেলায় একলাখ করদাতার রিটার্ন দাখিলের লক্ষ্য নির্ধারন করা হয়েছে। গত বছর প্রায় ৬৪ হাজার করদাতা রির্টান দাখিল করেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।