৩৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার, সাংবাদিকসহ আটক ৮

,

বরিশাল ও পটুয়াখালীতে পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় আটক করা হয় ৮ জন। এরমধ্যে সবচেয়ে বড় চালানটি উদ্ধার করা হয় বরিশাল নগরীর বান্দ রোড থেকে। কোতয়ালি মডেল থানা পুলিশ রোববার বেলা ১২টার দিকে নগরীর বান্দরোড সংলগ্ন কাচাবাজারে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিল আটক করে। এসময় কাজী আতাউর রহমান লিটন (৩২) নামের একজনকে আটক করা হয়।
অন্যদিকে সকাল ১০টায় কাউনিয়া থানাধীন পুরানপাড়া মতাশার এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে । এসময় সুজন(১৮), মিঠু(১৯), ইমরান(২০), মজিবর(১৮) কে আটক করা হয়।
বরিশালের উজিরপুর উপজেলা থেকে পুলিশ ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জসিম ফকির (৩৫) এবং শিমুল হোসেন খন্দকার (২৪)নামে ২ জনকে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শিকারপুর ইচলাদী টোল প্লাজা থেকে যাশোর-সাতক্ষীরা রুটের যাত্রীবাহী বাস হতে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়।
এদিকে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৌরসভার টাউন বহালগাছিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে  ৮ বোতল ফেন্সিডিলসহ মোঃ সোহেল মৃধা ওরফে এসএম সোহেল(২৫) নামে এক সংবাদকর্মীকে আটক করেছে ।পরে সোহেলকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ কবিরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল সকালে বহালগাছিয়াস্থ সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার পাশ থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।তিনি জানান, আটক সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।আটক সোহেল এর আগেও একাধিকবার মাদক মামলায় আটক হয়েছিল বলে জানায় পুলিশ।সোহেল নিজেকে বরিশাল থেকে প্রকাশিত ‘আজকের বরিশাল’ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছে।
এ ব্যাপারে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে