অপহৃত’ আওয়ামী লীগ নেতা উদ্ধার
২৫ ভাদ্র ১৪১৯, Sunday, September 9, 2012 || ভোলা নিউজ ||ভোলা থেকে ‘অপহৃত’ হওয়া রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ রুহুল আমিন পাটোয়ারীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল লক্ষীপুরে তার ভাইয়ের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
এব্যাপারে গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মোঃ আসাদ বলেন, মোবাইল ফোন কল লিস্ট যাচাই ও নেটওয়ার্কিং এলাকার ওপর ভিত্তি করে তারা লক্ষীপুরের কমলনগর ও রামগতী থানার মধ্যবর্তী এলাকার কোনাগাছি ইউনিয়নের কলাকোপা গ্রামে অভিযান চালায় তারা। এসময় তার ছোট ভাই আব্দুল রাজ্জাকের বাড়ি থেকে রুহুল আমিনকে উদ্ধার করা হয়। তিনি আত্মগোপনে ছিলেন, নাকি অপহরণ হয়েছিলেন তা খতিয়ে খো হচ্ছে। বর্তমানে সে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
এদিকে উদ্ধার অভিযানে গোয়েন্দা পুলিশের সাথে ছিলেন মোঃ রুহুল আমিন পাটোয়ারীর শ্যালক মোঃ গিয়াস উদ্দিন ।
উল্লেখ্য, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা নুরুল হকের ছেলে আ’লীগ নেতা রুহুল আমিন গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ওই দিন সন্ধ্যায় অপরহরণকারীরা তার পরিবারের কাছে মুঠো ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে । এ ঘটনায় ওই দিন রাতেই ভোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।