বরিশাল সদর আসনে জাপা’র প্রার্থী হাবুল
২৫ ভাদ্র ১৪১৯, Sunday, September 9, 2012 || স্টাফ রিপোর্টার ||দশম জাতীয় সংসদ নির্বাচনের ‘সম্ভাব্য’ প্রার্থী হিসাবে ১১১ জনের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। ঘোষনা অনুযায়ী বরিশাল সদর আসনে জাপা’র প্রার্থী হলেন দলের জেলা সভাপতি ও নগরীর ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল।
রোববার গুলশানের একটি রেস্তোরাঁয় এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করে এরশাদ বলেন, “এককভাবে নির্বাচন করে দেশের প্রথম শক্তি হিসাবে জাতীয় পার্টি আবার ক্ষমতায় গিয়ে জনগণের মঙ্গল সাধন করবে।”
তিনি বলেন, “জাতীয় পার্টির সামনে এখন সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। দেশের মানুষই এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।”
এই সুযোগ কাজে লাগাতে জাতীয় পার্টির সম্ভাব্য ১১১ প্রার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দেন এরশাদ।
তিনি বলেন, “আমাদের প্রার্থীরা নিবেদিতভাবে কাজ করতে পারলে নির্বাচনের ফল আমাদের অনুকূলেই আসবে। আমরা তৃতীয় শক্তি হিসেবে নয়, প্রথম শক্তি হিসেবেই ক্ষমতায় যাওয়ার আশা রাখি।”




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।