দক্ষিন কোরিয়ায় তারেকের কারা মুক্তি দিবস পালন

,

কোরিয়া বি এন পি’র উদ্যোগে দলের সিনিয়র ভাইস চেয়্যারম্যান তারেক রহমানের ৪র্থ কারা মুক্তি দিবস পালন কোরিয়া বি এন পি’র উদ্যোগে রাজধানী সিউলের নিকটবর্তী ইয়াংদাম্পুতে দলের সিনিয়র ভাইস চেয়্যারম্যান তারেক রহমানের ৪র্থ কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোরিয়ার বি এন পি’র সভাপতি আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী। সভা পরিচালনা করেন সহ-সভাপতি মুনীর হোসাইন।
বক্তব্য রাখেন সহ-সভাপতি আরশাদুল আলম আহমেদ ভিকি, সভাপতি আলহাজ্ব মাষ্টার নুরুল আমিন চৌধুরী, সাধারন সম্পাদক হারুনুর রশীদ হিরন, সাংগঠনিক সম্পাদক মনির পাটোয়ারী।
কোরিয়া বিএনপি সভাপতি মাষ্টার নুরুল আমিন চৌধুরী বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকার তারেক রহমানের নামে কোন প্রকার দূর্নীতি প্রমান করতে পারেনি। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে