৪ প্রতিষ্ঠান থেকে ৫৮ হাজার টাকা জরিমানা আদায়

,

মেয়াদ উত্তীর্ণ মালামাল এবং বোতল বা প্যাকেটের গায়ে দাম লেখা না থাকায় বরিশাল নগরীতে কোকাকোলা ও প্রান কোম্পানীর ডিপোসহ চার প্রতিষ্ঠান থেকে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক সৈয়দ রবিউল আলম নির্বাহী হাকিম হিসেবে এই জরিমানা আদায়ের নির্দেশ দেন। আদালতকে সহায়তা করেন র‌্যাব-৮ এর একটি দল।
র‌্যাব-৮ কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, নগরীর কালিজিরা বাজারে কোকাকোলার ডিপো এএম চ্যানেল লিমিটেড থেকে ২০ হাজার, প্রানের ডিপো বরিশাল টেডার্স থেকে ৩০ হাজার, সাগরদী বাজারের কুদ্দুস বেকারী থেকে ৩ হাজার ও সদর রোডের শাহজাহান ব্রাদার্স থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে