বিসিসি’র ভোটার তালিকা হালনাগাদ শুরু
২৮ ভাদ্র ১৪১৯, Wednesday, September 12, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে আজ বুধবর থেকে। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, তথ্য সংগ্রহের জন্য ১৮৯ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে তারা তথ্য সংগ্রহ করবেন। ২৬ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ছবি তোলা হবে। সংশ্লিষ্ট ভোটার তার নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে ছবি তুলতে পারবেন।
নতুন ভোটারদের মধ্যে ১৯৯৫ সালের ১ জানুয়ারীর আগে যারা জন্মগ্রহণ করেছেন তারা ভোটার হতে পারবেন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।