স্কুলছাত্রীর আত্মহত্যা
২৮ ভাদ্র ১৪১৯, Wednesday, September 12, 2012 || স্টাফ রিপোর্টার ||পরীক্ষায় রেজাল্ট ভালো না হওয়ায় বাবা-মা’র গালমন্দ খেয়ে নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী উর্মিলা সাথী লীলা (১৫) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার গভীর রাতে গোড়াচাদ দাস রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বুধবার সকালে উর্মিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি মো. শাহিদুজ্জামানে জানান, দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় মঙ্গলবার রাতে উর্মিলাকে গালমন্দ করেন তার বাবা ও মা। সকালে বাবা উত্তম কুমার মিস্ত্রি ও মা জয়রানী মণ্ডল কর্মস্থলে গেলে উর্মিলা ক্ষোভে ও দুঃখে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস দেয়।
পরে মা জয়রানী মণ্ডল বাসায় ফিরে দরজা খোলার জন্য উর্মিলাকে ডাকাডাকি করেন। ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে উর্মিলার ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে উর্মিলার লাশ উদ্ধার করে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।