জাল টাকা: ডাক্তার ধরিয়ে দিলেন রোগীকে
২৮ ভাদ্র ১৪১৯, Wednesday, September 12, 2012 || বরিশাল নিউজ ||বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ডাক্তারকে জাল টাকা দেয়ার ঘটনায় পুলিশের হাতে আটক হয়েছেন রোগী এবং তার এটেনডেন্স। মঙ্গলবার রাতে গৈলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবল কৃষ্ণ কুন্ডুর বাসায় চিকিৎসা নেয়ার পর ১০০ টাকা ফি দিতে গিয়ে একহাজার টাকার নোট দেয়ার পর জাল নোটের বিষয়টি ধরা পরে। ডাক্তার পুলিশ ডেকে তাদের ধরিয়ে দেন। আটককৃতরা হলেন উপজেলার দফাইরপার গ্রামের রোগী কল্পনা বিশ্বাস এবং তার এটেনডেন্স নকুল বৈদ্য।
নকুল মাদারীপুর জেলার রাজৈর থানার আমগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য। নকুলের স্ত্রী মিতু বৈদ্য জানান, ১ হাজার টাকার ওই নোটটি কল্পনার শাশুড়ী তাকে দিয়েছিলেন। গ্রেফতারকৃতদের আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।