বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
২৮ ভাদ্র ১৪১৯, Wednesday, September 12, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ বুধবার আশ্রাফ আলী সিকদার ভুলু (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
তার বাড়ী সদর উপজেলার টুংগীবাড়ীয়া ইউনিয়নের নরকাঠি গ্রামে।
বন্দর থানার এসআই কমলেস চন্দ্র হালদার বলেন, ভুলু কলেজে দিনমজুর হিসেবে কাজ করতেন। সকালে কাজে যোগ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শিক্ষকরা তার লাশ দেখে পুলিশে খবর দেন।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।