বিএম কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসের ছাদ ধসে পড়েছে

,

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সুরেন্দ্র ভবন ছাত্রাবাসের পরিত্যক্ত ভবনের ছাদ বুধবার দুপুরে ধসে পরেছে। পরিত্যক্ত ওই ভবনের দু’পাশে টিনের ঘরে ছাত্ররা বসবাস করছে।ওই ছাত্রাবাসের বাসিন্দা বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র এএম বশির বলেন, অনেক আগে ভবনটি পরিত্যক্ত ঘোষনা করা হলেও ভবনের একটি কক্ষ খাবার ও টিভির রুম হিসেবে ব্যবহার করা হয়। দুপুরে ভাত খাওয়ার সময় পাশের রুমের ছাদ ধসে পরে।
সকাল থেকে বৃষ্টি হওয়ার করনেই ছাদ ধসে পরেছে বলেন জানায় ছাত্ররা।
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসের তত্বাবধায়ক বেগম শাহ শাজেদা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। এছাড়া ছাত্রাবাসের ছাত্রদের জন্য নতুন খাবার ও টিভি দেখার রুম তৈরি করে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে