ভি-ডে পালনের ব্যাপক প্রস্তুতি
২৯ ভাদ্র ১৪১৯, Thursday, September 13, 2012 || স্টাফ রিপোর্টার ||
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ভি-ডে। বিশ্ব ভালোবাসা দিবসের পাশাপাশি এদিন পালিত হবে নারী ও মেয়ে শিশু নির্যাতন বন্ধে বিশ্বব্যাপী আন্দোলন ভি-ডে । দিবসটি ব্যাপকভাবে পালনের জন্য ৬ মাস আগে থেকেই কাজ শুরু করেছে বিভিন্ন সংগঠন। আজ বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাষ্ট) বরিশাল ইউনিটের সমন্বয়কারী খলিলুর রহমান জানান, ভি-ডে শুরু হয়েছিল ১৯৯৮ সালে। ২০১৩ সালে এর ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিবাদ, সমাবেশ, র্যালীসহ নানান কর্মসূচী নেওয়া হয়েছে। ওয়ান বিলিয়ন রাইজিং (উদ্যমে উত্তরনে শতকোটি) প্রত্যয় নিয়ে লক্ষ লক্ষ নারী ও পুরুষ সেদিন বিশ্বব্যাপী আওয়াজ তুলবে ‘যথেস্ট হয়েছে, আর নয়, এই সহিংসতা বন্ধ কর এখনই।’
বরিশাল ব্লাস্ট জানায়, দিবসটি পালনের লক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং নারী সংগঠনকে নিয়ে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।