লিমনের পাশে থাকার অঙ্গীকার
৩০ ভাদ্র ১৪১৯, Friday, September 14, 2012 || স্টাফ রিপোর্টার ||
র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ গণঐক্য ফোরামের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য।এ সময় তার সঙ্গে ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট এসএমএ সবুর ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড নিমাই মণ্ডল।
শুক্রবার দুপুর ১২টায় পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের ভাড়া বাসায় লিমন, মা হেনোয়ারা বেগম ও তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ঘটনার বর্ণনা শোনেন এবং লিমনের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।