খ্রিস্টান বাস্তুহারা ৩৫ পরিবারের অনশন
৩০ ভাদ্র ১৪১৯, Friday, September 14, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন সড়কে চার্চের সম্পত্তি ‘দখলের’ প্রতিবাদে আজ শুক্রবার অশ্বিনী কুমার হলে অনশন কর্মসূচি পালন করেছেন সেখানে বসবাসরতরা।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের সাথে এসময় একাত্মতা ঘোষনা করেন। এতে বক্তৃতা করেন গণফোরামের অ্যাডভোাকেট হিরণ কুমার দাস মিঠু, আওয়ামী লীগ নেতা সৈয়দ আনিচুর রহমান, কমিউনিস্ট পার্টি নেতা বিমল মুখার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সুরঞ্জিত দত্ত লিটু, জোসেফ বিশ্বাস প্রমুখ।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।