বরিশালে বিএনপির ২ দিনব্যাপী প্রতিনিধি সমাবেশ আজ থেকে

,

বরিশালে বিএনপির তিন দিনের প্রতিনিধি সমাবেশ শুরু হচ্ছে আজ শনিবার থেকে । সমাবেশের প্রথম দিনে আজ সকাল ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে জেলা বিএনপির (উত্তর) প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি। এছাড়া ১৮ দলীয় জোটের নেতাকর্মীরাও এ সমাবেশে উপস্থিত থাকবেন।
বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভা। আইনজীবী সমিতি মিলনায়তনে এ সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আবদুল্লাহ আল নোমান। সমাবেশ সভাপতিত্ব করবেন জেলা বিএনপির (দক্ষিণ) সভাপতি আহসান হাবিব কামাল।
এদিকে মহানগর বিএনপির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে কাল রোববার। অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য মহানগর বিএনপির এই সমাবেশেও প্রধান অতিথি থাকবেন আবদুল্লাহ আল নোমান। সভাপতিত্ব করবেন মহানগর সবাপতি।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে