বরিশালে ট্রাক ধর্মঘট শুরু
৩১ ভাদ্র ১৪১৯, Saturday, September 15, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশালে বিভাগীয় ট্রাকমালিক শ্রমিক ঐক্য পরিষদ ৫ দফা দাবিতে সকাল থেকে অনিদিষ্টিকালের জন্য ধর্মঘট শুরু করেছে। ধর্মঘটের কারনে পন্যবাহী ট্রাক ,মিনি ট্রাক, কার্ভাড ভ্যান ও পিকআপ চলাজল করবে না বলে জানিয়েছেন ট্রাক শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি মো. নাসির উদ্দিন। তাদের দাবির মধ্যে রয়েছে ট্রাক টার্মিনাল নির্মান, সহজ শর্তে লাইসেন্স প্রদান ও নবায়ন,টার্মিনাল নির্মান না করা পর্যন- সিটি ও পৌর ট্যাক্স প্রদান না করা , ফেরীঘাটে চাদাঁবাজী বন্ধসহ ওজন মেশিন স্থাপন এবং ওভার লোড বন্ধ করার ।
বরিশাল বিমান বন্দর এলাকা, দপদপিয়া ব্রীজ এলাকায় পন্যবাহী ট্রাকগুলো অবস্থান করছে বলে জানিয়েছেন বিমান বন্দর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন। তিনি জানান, তরকারীসহ পচনশীল দ্রব্যবাহী ট্রাকগুলোকে ছেড়ে দেয়া হচ্ছে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।