পবিপ্রবি :ডিভিএম ডিগ্রির আসন বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট
২ আশ্বিন ১৪১৯, Monday, September 17, 2012 || বরিশাল নিউজ ||পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে ডিভিএম ডিগ্রির আসন বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন এ্যানিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা । আজ সোমবার দুপুরে একাডেমিক ভবনের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করা হয় ।তাদের দাবি আসন সংখ্যা ৫০ হতে ১০০ তে উন্নীত করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ভেটেরিনারী স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ডা:মশিউর রহমান বলেন দাবি আদায়ে ফেডারেশনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হবে ।এ সময়ে আরো উপস্থিত ছিলেন মাসুদ রানা রিয়াজ , মো: শহীদুল ইসলাম শহীদ , মো: মুস্তাফিজুর রহমান , মো: রিয়াজ আল মাহমুদ , মো: রকিবুল ইসলাম , মো: মহসিন শিকদার প্রমূখ ।







মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।