শিক্ষা দিবস পালিত

,

সরকারি বিএম কলেজে শিক্ষা দিবস উপলক্ষে মিছিল। শিক্ষার বেসরকারীকরণ-বাণিজ্যিকীকরণ বন্ধ, ভর্তি সংকট নিরসনে প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ, সেশনজট নিরসনে ৩ মাসের মধ্যে ফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার চালু, স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ শিক্ষার অধিকার আদায়ের দাবি নিয়ে সোমবার বরিশালে পালিত হয়েছে মহান শিক্ষা দিবস।সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় ক্যাম্পাসে মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএম কলেজ শাখার সভাপতি রিয়াজুল হক সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকতের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইমরান হাবিব রুমন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের আহ্বায়ক মনীষা চক্রবর্ত্তী, শিলা রানী দাস, শামীম ফেরদৌস রাজীব, রিগান মালাকার প্রমুখ।
১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি শাসকগোষ্ঠীর শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহসহ নাম না জানা অসংখ্য ছাত্র। শহীদের রক্তস্নাত ১৭ সেপ্টেম্বর মহান ‘শিক্ষা দিবস’ হিসেবে পালন করছে ছাত্রসমাজ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে