বাংলাদেশে ইউটিউব বন্ধ

,

ইউটিউববিটিআরসি নির্দেশে বাংলাদেশে  আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিন গুগলের ভিডিও শেয়ারিং সাইটটি দেখতে পাবেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে চলচ্চিত্র প্রচার করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসলাম বিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস-এর ভিডিও চিত্র প্রদর্শন বন্ধ করতেই বিটিসিএলের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিটিআরসির গণসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।
এই চলচ্চিত্রটির ভিডিও ইউটিউবে প্রচারে পর তা নিয়ে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বের মুসলমানরা আন্দোলন করছে। এরই জের ধরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে