বাবুগঞ্জে ছাত্র-পুলিশ সংঘর্ষ; পুলিশের গাড়ী ভাংচুর
৩ আশ্বিন ১৪১৯, Tuesday, September 18, 2012 || বরিশাল নিউজ ||বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্র-পুলিশ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্ররা পুলিশের ১টি পিকআপ ও ১টি মোটর সাইকেলসহ ৪টি গাড়ী ভাঙচুর করেছে। ছাত্রদের হামলায় ৪ পুলিশ আহত হয় বলে পুলিশ দাবি করেছে।
কলেজে অনুপস্থিত ছাত্রদের জরিমানা আদায়কে কেন্দ্র করে আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনার সূত্রপাত। স্থানীয় সূত্র জানায়, গাড়ী না পাওয়ার কারনে কলেজে আসতে দেরী হওয়ায় ওই কলেজের একাদশ শ্রেনীর ছাত্র রুবেল জরিমানার টাকা দিতে চায়নি। এ নিয়ে শিক্ষকের সাথে তর্ক হলে প্রভাষক শাহ আলম তাকে লাইব্রেরীতে নিয়ে মারধর করেন। ছাত্ররা এ খবর পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে এবং ওই শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করে । এ সময় কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান থানায় খবর দিয়ে ক্যাম্পাসে পুলিশ আনে। এ ঘটনায় ছাত্ররা আরও ক্ষেপে যায়। এ সময় তারা কলেজে ইটপাটকেল ছোড়ে। শিক্ষক গোলাম হোসেনের একটি মোটর সাইকেল ভাংচুর করে। তখন কলেজ কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ছাত্রদের লাঠিপেটা করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় ছাত্ররা এসআই এনামুলের মোটরসাইকেল পুলিশের গাড়ীসহ ১টি বাস ও ১টি বাইক ভাংচুর করে।
পরে পুলিশ ঘটনাস্থলসহ ভিন্ন স্থান থেকে ৯ ছাত্রকে আটক করে।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।