বাবুগঞ্জে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

,

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসের চাপায় এক শিশু নিহত হওয়ার পর বরিশাল-ঢাকা মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার সকাল সাড়ে ৯টায় রামপট্টি এলাকায় ওই দুর্ঘটনায় ঘটে। নিহত শিশুর নাম মো. কামরুল (১০)। সে বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

মহানগরীর বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, বরিশাল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস মহাসড়কের রামপট্টি এলাকায় কামরুলকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও ময়না তদন্ত ছাড়া লাশ ফেরত দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে।

পরে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১১টার দিকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

বাসটিকে গৌরনদীতে আটক করা হয়েছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে