মুলাদীতে বিষ পানে গৃহবধূর আত্মহত্যা
৪ আশ্বিন ১৪১৯, Wednesday, September 19, 2012 || বরিশাল নিউজ ||বরিশালের মুলাদী উপজেলার রওশন আরা বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
রওশন আরা বেগম (৩৫) মুলাদী উপজেলার কাজীর চর ইউপির ৫নং ওয়ার্ডের বাসিন্দা মালায়শিয়া প্রবাসী শমশের আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী প্রবাসে থাকায় বাবার বাড়ির এলাকার এক যুবকের সঙ্গে রওশন আরার সম্পর্ক গড়ে উঠে। স্বামী এ ঘটনা জানতে পেরে বিষয়টি তার পরিবারকে জানান।
শ্বশুর-শাশুড়ি ও স্বামীর ভাইয়েরা এ নিয়ে গালমন্দ করলে রওশন আরা দু’দিন আগে বাবার বাড়ি চলে যান। বাবার বাড়ির লোকজনও এ ঘটনায় তার ওপর ক্ষিপ্ত হয়।
রওশন আরা মঙ্গলবার সকালে শ্বশুর বাড়ি ফিরে এসে বিষ পান করেন।
তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা সাড়ে ৬টায় শেবাচিম হাসপতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।