চন্দ্রদ্বীপ উপজেলার দাবিতে স্মারকলিপি

,

বরিশাল সদর উপজেলার একাংশসহ বাকেরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রদ্বীপ নামে উপজেলা গঠনের দাবীতে বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ নগরীতে বিক্ষোভ মিছিল এবং স্মারক লিপি প্রদান করেছে।
বুধবার নগরীর খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে আন্দোলনকারীরা বলেন, নদী বেষ্টিত এসব ইউনিয়নে বসবাসরত ৩ লক্ষাধিক লোকের স্বাস’্য সেবা ও শিক্ষার অধিকার বাস-বায়নসহ এলাকার উন্নয়নের জন্য তারা নতুন উপজেলা গঠনের আন্দোলনে নেমেছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল উন্নয়ন পরিষদের আহবায়ক মনোয়ারুল ইসলাম অলি।
বক্তৃতা করেন চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান আঃ আজিজ মাষ্টার, সাবেক চেয়ারম্যান ইসরাইল পন্ডিত, কমিউনিস্ট পার্টির নেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, প্রকৌশলী আঃ রাজ্জাক খান ও বেলায়েত মাষ্টার।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।

পাতার শুরুতে