ঢাকা,বরিশালসহ ২০ জেলায় ডিসি পরিবর্তন
৪ আশ্বিন ১৪১৯, Wednesday, September 19, 2012 || বরিশাল নিউজ ডেস্ক ||
ঢাকা,চট্টগ্রাম ও বরিশালসহ ২০ জেলায় জেলা প্রশাসক পরিবর্তন করেছে সরকার। মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশে বুধবার এ রদবদল করা হয়।
এই ২০টি জেলার মধ্যে ১৮টিতে যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তারা জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। তাদের সরিয়ে সেখানে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়েছে।
বরিশালে জেলা প্রাশসক এসএম আরিফ-উর-রহমানের স্থলে নিয়োগ দেওয়া হয়েছে সিলেটের এডিসি শহীদুল আলমকে, বরগুনার জেলা প্রশাসক পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল ওয়াহাব ভুঁইয়াকে , যুগ্ম-সচিব হয়েও ডিসি পদে থাকা টাঙ্গাইলের এম বজলুল করিম চৌধুরীকে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়।
বরিশাল থেকে যারা গেলেন
বরিশালের ডিসি এসএম আরিফ উর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে , পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হায়দারকে জামালপুর জেলা প্রশাসক এবং ডিসি পদে থাকা যুগ্ম-সচিবদের মধ্যে ওএসডি করে বরগুনার মজিবুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।