দুই মাথার পেলিকন

,

দুই মাথাওয়ালা পেলিকন দানিয়ুব নদীর অববাহিকার একটি দ্বীপে সন্ধ্যায় জড়ো হচ্ছিল পাখিরা। সে দ্বীপ ঘুরে ঘুরে ছবি তুলছিলেন ইউক্রেনের এই আলোকচিত্রী ভ্লাদিমির কুচেরেনকো (৫৭)। এ সময় হঠাৎ তার চোখে পড়ে  উড়ছে আকাশে। দ্রুত ক্যামেরার বোতাম টিপতে থাকেন তিনি। গত মাসের শেষ দিকে দুই মাথার পেলিকনের এ ছবিটি তোলেন তিনি।ভ্লাদিমির বন্যপ্রাণীদের জীবনচক্র নিয়ে গবেষণা করেন, একই সঙ্গে সেগুলোর ছবিও তোলেন। এ ধরনের প্রাণীর বিষয়ে তিনি বলেন, দুই মাথার প্রাণী যে একেবারে বিরল তা নয়। মানুষের মতো মাঝে মধ্যেই এদের দেখা পাওয়া যায়। আর যেহেতু এই দ্বীপে কম করে হলেও ৩০০ প্রজাতির পাখি রয়েছে তাই এখানে দুই মাথার প্রাণীর দেখা পাওয়া যেতেই পারে। এদের জীবনচক্র ও আয়ু অন্যদের মতো স্বাভাবিক। তিনি জানান, এর আগে দুই মাথা ও তিন ঠোঁটওয়ালা গায়ক পাখি কার্ডিনালের দেখা পান তিনি। ডেইলি মেইল।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে