নৌকাটি সংরক্ষণের উদ্যোগ
৬ আশ্বিন ১৪১৯, Friday, September 21, 2012 || পটুয়াখালী নিউজ ||কুয়াকাটা সাগর সৈকতে পাওয়া প্রাচীন আমলের নৌকাটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদফতর। পানির চাপ কমলেই নৌকাটি উদ্ধার করা হবে বলেছেন তারা। উত্তোলন-পরবর্তী বৈজ্ঞানিকভাবে সংস্কার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মতে কুয়াকাটা, বরিশাল কিংবা জাতীয় জাদুঘরে নৌকাটি সংরক্ষণ করা হবে বলে জানা গেছে। এর আগে প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের তিন সদস্যের একটি টিম ১০ জুলাই নৌকাটি পরিদর্শন করে। প্রত্নতত্ত্ব অধিদফতর খুলনা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের সহকারী গবেষক গোলাম ফেরদৌস বলেন, নৌকাটি একটি ব্যতিক্রমধর্মী প্রত্নসম্পদ। বাংলাদেশে এ ধরনের নৌকা এখন পর্যন্ত দেখা যায়নি। এটি কমপক্ষে ২০০ বছরের পুরনো। নৌকাটি গর্জন কাঠের। আড়াগুলো লোহাকাঠের। কাঠের পুরুত্ব সাড়ে ছয় সেন্টিমিটার।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।