বাস থেকে নেমেই প্রান গেল তার

,

বরিশাল থেকে বাবুগঞ্জ যাওযার পথে ঝড়ঝড়িয়া তলা নামকস্থানে শনিবার সন্ধ্যা ৭টায় সেবা পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় রুবেল ব্যাপারী নামে এক যুবক নিহত হয়েছেন। রুবেল ওই বাসের যাত্রী ছিলেন।
বিমান বন্দর থানার সহকারি পুলিশ কমিশনার জানান, রুবেল বাস থেকে নামার সময় বাসটি হঠাৎ গতি বাড়িয়ে দিলে রুবেল পরে যান। এ সময় বাসের পিছনের চাকায় পিস্ট হন তিনি। এ ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠলে চালক বাস ফেলে পালিয়ে যায়। তখন বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে তারা। এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
রুবেল শার্শী বাজারের সিদ্দিকুর রহমানের ছেলে। শার্শী বাজারে তার দর্জির দোকান ছিল।
এ ঘটনায় বিমান বন্দর থানায় অপমৃত্যুর মামলা হবে জানান সহকারি পুলিশ কমিশনার।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে