কেয়া মনির ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

,

 বরিশালের গৌরনদীতে কেয়ামনির ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন । কেয়ামনির হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আজ শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীরা বরিশাল-ঢাকা মহাসড়কে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় কিছুক্ষনের জন্য বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
বেলা ১১টায় ওই কলেজের ছাত্রছাত্রীরা ও এলাকাবাসী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে কলেজের গভনিং বডির সদস্য রেজাউল করিম বয়াতীর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাহিলাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আলী আকবর মিয়া, সহকারি অধ্যাপক তৌহিদুল ইসলাম ইরান,
যুবলীগ নেতা হুমায়ন বয়াতী, হারুন সরদার, কালাম মৃধা, ইউপি সদস্য জালাল সরদার, সাবেক ইউপি সদস্য হুমায়ন আকন, যুবদল নেতা স্বজল দাস, নিহতের চাচা ছালেক সরদার, মামা এইচ.এম মুসা, বোন মুক্তা খানম, মাহিলাড়া বাজার ব্যবসাযী সমিতির সভাপতি শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।
বক্তারা কেয়া মনির ঘাতক স্বামী খোরশেদুল আলম মিলন ও তার সহযোগীদের গ্রেফতার করে বিচারের দাবি জানায়।
উল্লেখ্য, গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের জবেদ আলী সরদারের কন্যা কেয়া মনিকে ৭ বছর আগে উপজেলার চরগাধাতলী গ্রামের আব্দুস ছালাম গাজীর পুত্র খোরশেদুল আলম মিলনের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর কেয়াকে নিয়ে মিলন ঢাকায় বসবাস করে আসছিল। দাম্পত্য কলহের জের ধরে ১৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মিলন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে কেয়া মনিকে হত্যা করে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে