দূর্নীতিতে সেরা বরিশাল শিক্ষাবোর্ড !
৭ আশ্বিন ১৪১৯, Saturday, September 22, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের দূর্নীতিতে সেরা আখ্যা দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।
আজ শনিবার বরিশাল শিক্ষাবোর্ডের উদ্যোগে আয়োজিত এইচএসসি ও এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র শিক্ষা বোর্ডের কর্তমর্তাদের অনিয়মের উর্ধ্বে উঠে দায়িত্ব পালনের পরামর্শ দেন ।
অনুষ্ঠানে ২০১১ ও ২০১২ সালে অনুষ্ঠিত পরীক্ষায় সাফল্য অর্জনকারী ৫১টি স্কুল ও কলেজকে সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষাবোর্ড মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. বিমল কৃষ্ণ মজুমদার। সভায় বিশেষ অতিথি ছিলেন বোর্ড সচিব মোতালেব হাওলাদার।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।