বরিশালে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

,

বরিশাল নগরীর ঈশ্বরবসু রোডে ট্রাকের ধাক্কায় রুহি (৪) নামে এক শিশু কন্যা নিহত হয়েছে। আহত হয়েছেন রুহির পিতা জাগুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক শফিকুল ইসলাম।
সোমবার রাত ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বরিশাল কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই গোলাম কবির জানান, নানা বাড়ি থেকে বাবার সাথে রিকসায়
ঈশ্বরবসু রোডের বাসায় ফিরছিলো রুহি। এসময় বেপরোয়া গতির ট্রাকটি রিকসার পিছনে ধাক্কা দিলে বাবা ও মেয়ে রাস্তায় ছিটকে পরেন।
স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে শেবাচিম হাসপতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। ট্রাক চালক ইব্রাহিম পটুয়াখালী এলাকার বাসিন্দা।
প্রধান চালক না থাকায় হেলপার ট্রাকটি চালাচ্ছিল বলে জানিয়েছেন এসআই গোলম কবির।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে