দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘটের হুমকি
১০ আশ্বিন ১৪১৯, Tuesday, September 25, 2012 || স্টাফ রিপোর্টার ||মহাসড়কে আলফা-মাহেন্দ্রসহ অবৈধ যানবাহন বন্ধের দাবী মানা না হলে ১০ অক্টোবর থেকে দক্ষিণাঞ্চলে লাগাতার পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি। আজ মঙ্গলবার রুপাতলীর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা এই হুমকি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন , বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ন আহ্বায়ক কাওসার হোসেন শিপন। তিনি মহাসড়কে চলাচল রত মাহেন্দ্র-আলফাসহ অবৈধ যানবাহন বন্ধ, বিআরটিসি পরিবহনে সরকারি বিধি মত চলাচল নিষিদ্ধ করন, গাড়ির ট্যাক্স টোকেন ফিটনেস ইত্যাদির জরিমানা মওকুফের ব্যবস্থ্যর দাবী সহ পাচদফা দাবী তুলে ধরেন। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে দাবী পূরন না হলে ১০ সেপ্টেম্বর থেকে দক্ষিণাঞ্চলে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সমন্বয় পরিষদের আহ্বায়ক আজিজুর রহমান শাহিন, যুগ্ন আহ্বায়ক গোলাম মাওলা, আলতাফ হোসেন নান্না, বাবুল হাওলাদার, রফিকুল ইসলাম, মাহবুবুল হক দুলাল, রুহুল আমিন, গোলাম মোস্তাফা কিসলু ও শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক সুলতান মাহমুদ প্রমুখ।
এদিকে দাবী পূরনে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আজ বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, র্যাব -৮ আধিনায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আগামীকাল ৬ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদানের কর্মসূচী রয়েছে।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।