এরশাদ জানেন কখন যুদ্ধ ঘোষনা করতে হয়- জাপা মহাসচিব

,

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের মানুষ তাদের বলেছে, কোন ঐক্য নয়, এককভাবে এরশাদকে ক্ষমতায় যেতে হবে। এ কারনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ২০০ আসনে মনোনয়ন ঘোষনা করা হয়েছে। আরও ১০০ আসনে পরীক্ষা-নিরীক্ষা চলছে। মঙ্গলবার দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতিসহ দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বরিশাল নগরীর একটি চাইনিজ রেস্তোরায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা ও মহানগর জাতীয় পার্টি।
জাতীয় পার্টি কবে মহাজোট ছাড়বে কর্মীদের এমন প্রশ্নের জবাবে সভার প্রধান বক্তা ও দলের মহাসচিব এরশাদকে উদ্ধৃত করে বলেন, তিনি সেনাপতি ছিলেন, কখন যুদ্ধ ঘোষনা করতে হয় তা তিনি জানেন। বিষয়টি এ কারনে তার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন সময় মতো আমরা চমক দেখাবো।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহম্মেদ বলেন,সরকারের সাড়ে তিন বছর মহাজোটে থেকে শুধুই গঞ্জনা পেয়েছি। তাই মহাজোট ছাড়া সময়ের ব্যাপার মাত্র।তিনি জানান, এরশাদ হচ্ছেন ব্যালান্স অব পাওয়ার,তাকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নাসরিন জাহান রত্না এমপি ও জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মহসিন-উল-ইসলাম হাবুল, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।সবাপতিত্ব করেন, মহানগর সভাপতি মীর জসীম উদ্দিন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে