মাইনুল হাসান’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল নিউজ ডট কম’র আয়োজন

,

প্রখ্যাত সাংবাদিক মাইনুল হাসান’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল নিউজ ডট কম এবার পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এরমধ্যে রয়েছে স্মরণ সভা, চিত্রাংকন, আবৃত্তি, কম্পিউটার, সাধারন জ্ঞান এবং হামদ-না’ত বিষয়ে প্রতিযোগিতা এবং শিক্ষা বৃত্তি প্রদান।
শিশুদের মেধা বিকাশে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা শুরু হবে শুক্রবার থেকে।
প্রথম দিন ২৮ সেপ্টেম্বর বিকেলে বরিশাল প্রেসক্লাবে চিত্রাংকন প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি প্রদান, ২৯ সেপ্টেম্বর বি,এম স্কুলে আবৃত্তি, ৩০ সেপ্টেম্বর এসসিজিএম (চৈতন্য) স্কুলে কম্পিউটার, ১ অক্টোবর এ,কে ইনস্টিটিউশনে সাধারন জ্ঞান এবং ২ অক্টোবর কলেজিয়েট স্কুলে হামদ ও না’ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্কুলে আয়োজিত প্রতিযোগিতাগুলো প্রতিদিন সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। প্রতিদিনই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে।
আগামী ২ অক্টোবর মাইনুল হাসানের ৮ম মৃত্যুবার্ষিকী।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে