বরিশালে ২ দিনব্যাপী তথ্য মেলা শুরু

,

বরিশালে শুরু হয়েছে ২ দিনব্যাপী তথ্য মেলা । আইন ব্যবহারে জন-সচেতনতা বৃদ্ধি ও তথ্য কমিশনের কার্যকর ক্ষমতার প্রয়োগ নিশ্চিত করতে এ মেলার আয়োজন করে বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক)। এতে সহযোগিতা করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা বলেন, ‘আমাদের দেশের মানুষ তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন না হওয়ায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের তথ্য জানতে পারছেন না। ফলে সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান দুর্নীতিতে ছেয়ে গেছে। তারা সাধারণ মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার উপর গুরুত্ব দেন।
সনাকের জেলা সভাপতি প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলার সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল।
মেলায় বৃহস্পতিবার সকাল ১০টায় থেকে রাত ৯টা পর্যন্ত ডকুমেন্টারি ও নাটক প্রদর্শন, জারী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শুক্রবার সমাপনি দিনে সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত র‌্যালি-আয়লোচনা সভাসহ ডকুমেন্টারি ও নাটক প্রদর্শন, জারী গান পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে