বরিশালে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন

,

কেক কেটে এবং আনন্দ র‌্যালী করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বরিশাল মহানগর ছাত্রলীগ।এ উপলক্ষে সোহেল চত্বরে আওয়ামী লীগ অফিস এলাকা আলোকসজ্জিত করা হয়।
বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জন্ম দিনের কেক কাটেন মহানগর আ’লীগের আহ্বায়ক ও সিটি মেয়র শওকত হোসেন হিরণ।
এ সময় বরিশাল-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড.তালুকদার মো. ইউনুস, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌসিক আহম্মেদ রাহাতসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার সকালে মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে