পটুয়াখালীতে কচ্ছপ আটক

,

পটুয়াখালীতে দুর্লভ প্রজাতির কচ্ছপ ও কুচিয়া পাচারের সময় মনিরুজ্জামান (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
সদর থানা ওসি মো. মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১১টার দিকে কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের (যশোর ব-১১-০০০১) একটি যাত্রীবাহী বাস পটুয়াখালী ব্রিজের টোলঘর অতিক্রমকালে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়।
এ সময় ওই গাড়ি থেকে ৩০ পিস দুর্লভ প্রজাতির কচ্ছপ ও দুই ড্রাম ভর্তি কুচিয়া উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে