২ দিন মোবাইল রিচার্জ, কার্ড ও সীম ক্রয়-বিক্রয় বন্ধ
১৩ আশ্বিন ১৪১৯, Friday, September 28, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল বিভাগীয় রিচার্জ ও সীম বিক্রেতা এসোসিয়েশন শনিবার থেকে পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত সব ধরনের মোবাইল রিচার্জ, কার্ড ও সীম ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষনা করেছে । আজ শুক্রবার এসোসিয়েশনের এক সভায় রেবেকা সুলতানাকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটির গঠন করা হয়। তারা ১১ দফা দাবী আদায়ে এই কার্যক্রমের ঘোষনা দেন।
এছাড়া রবিবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন করার ঘোষনা দেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রঞ্জিত সেন, এমএম রাকিবুল ইসলাম রিয়াদ, শহিদ খান, রিপন হোসেন প্রমূখ।







মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।