হতে হবে সৎ সাহসী মানবিক
১৩ আশ্বিন ১৪১৯, Friday, September 28, 2012 || স্টাফ রিপোর্টার ||লেখাপড়ার পাশাপাশি শিশুদের সংস্কৃতিবান করে গড়ে তোলার জন্য মায়েদের আগ্রহের প্রশংসা করেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস।
প্রখ্যাত সাংবাদিক মাইনুল হাসান স্মরনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার মো. ইউনুস বলেন, শিশুদের গড়ে তোলার জন্য মায়েদের ত্যাগ সব সময়ই বেশী। তিনি মাইনুল হাসানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যত প্রজন্মকে মাইনুল হাসানের মতো সৎ ,সাহসী এবং মানবিক করে গড়ে তোলারও আহবান জানান। তিনি বলেন, পরীক্ষায় শুধু ভালো রেজাল্ট করলেই বড় হওয়া যায়না । অন্যান্য গুনাবলীও থাকতে হবে। শিশুদের নিয়ে এ ধরনের আয়োজনের জন্য তিনি বরিশাল নিউজ ডট কম’র প্রশংসা করেন। সাংবাদিক মাইনুল হাসান’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল নিউজ ডট কম এবার পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ শুক্রবার প্রথম দিনে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা ।
পরে তিনি মেধাবী শিক্ষার্থী এবং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মধ্যে পুরস্কার তুলে দেন। সভায় সভাপতিত্ব করেন এডভোকেট ইসমাইল হোসেন নেগাবান।
আরও বক্তৃতা করেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন,আনোয়ার জাহিদ,মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী প্রমূখ । অনুষ্ঠান পরিচালনা করেন ইউসুফ এবং রাজন।
এবার শিক্ষা বৃত্তি পেয়েছেন, পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র জোর্তিময় কর্মকার, বরিশাল বিএম স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র সৌরভ সেনগুপ্ত এবং বরিশাল জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র এম,ডি ইরফান রহমান।
চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছেন বরিশাল জিলা স্কুলের নাজিব হাসান, দ্বিতীয় মাতৃছায়া শিশু কাননের গোপাল সাহা এবং তৃতীয় হয়েছে মল্লিকা কিন্ডারগার্টেনের শামান্তা আজরিন স্মিতা।
খ গ্রুপে প্রথম হয়েছেন বরিশাল জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর মানতাকা জুননুরাইন আদৃত, দ্বিতীয় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র অপূর্ব দাস শুভ্র এবং তৃতীয় হয়েছেন বরিশাল জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র প্রাঙ্গন রায়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।