গনমুখি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন সন্তু লারমা

,

মানবাধিকার কর্মী সন্তু লারমা দেশে একটি গনমুখি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। বরিশালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠিত হয় এমন শাসন ব্যবস্থার জন্য আন্দোলন সংগ্রামের আহবান জানান।
পাবর্ত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমা আরও বলেছেন, নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার নয়। যে সরকার মানুষের চাহিদা ও মৌলিক অধিকার বাস্তবায়নের পাশাপাশি অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠায় কাজ করে সেই প্রকৃত গণতান্ত্রিক সরকার।
আজ শনিবার অশ্বিনী কুমার টাউন হলে ঐক্যপষিদের জেলা ও মহানগর কমিটি এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি এডভোকেট শান্তি রঞ্জন চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। সকালে সম্মেলনের উদ্বোধন তালুকদার মো. ইউনুস এমপি। এছাড়াও বক্তৃতা করেন ক্যাপ্টেন শচীন কর্মকার, অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপত অ্যাডভোকেট দিলীপ কুমার, মহানগর সভাপতি স্বপন দত্ত প্রমুখ।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে