কৃষক নারীদের উন্নয়নে মহিলা পরিষদের ১৬ প্রস্তাব

,

কৃষক নারীদের উন্নয়নে ১৬ প্রস্তাব করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বরিশাল বিভাগীয় কৃষক নারী সমাবেশে এই প্রস্তাব করা হয়।

মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন সভাপতিত্ব করেন। অণ্যদের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মালেকা বানু, কানিজ ফাতেমা, কেন্দ্রীয় কমিটির সদস্য পুস্প চক্রবর্তী, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদিক নূরজাহান বেগম, বরিশাল লিগ্যাল এইড সম্পাদক প্রতিমা সরকার, মনিকা মন্ডল, শাহিদা খাতুন, মাতোয়ারা বেগম, কৃষক নারী মমতা শিকদার, মনিকা রায়, রিতা মিস্ত্রী প্রমুখ।
সমাবেশে সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার, সম্পদ, জমি ও সম্পত্তিতে ধর্ম বর্ন নির্বিশেষে সমান অধিকার, কৃষক হিসাবে নারীর কাজের স্বীকৃতি, কৃষি কার্ড বরাদ্দসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা, কৃষিকাজে নারী শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করাসহ ১৬ প্রস্তাব পাঠ করা হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে