শিক্ষার্থীদের ইন্টারনেট উৎসব

,

বরিশালের গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ইন্টারনেট উৎসব। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উৎসব দেখতে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীরাও অংশ নেন।১১টি স্কুল ও ৩টি কলেজ থেকে অংশ নেওয়া ১৫০ জন প্রতিযোগীর মধ্যে ৫০ আই জিনিয়াস প্রতিযোগীতায় অংশ নিয়ে গৌরনদীর আই জিনিয়াস নির্বাচিত হয়েছে মাহিলাড়া ডিগ্রী কলেজের ছাত্র আবির
সকাল ৯-৩০মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্রামীণফোনের সহযোগীতায় প্রথম আলো ব্যতিক্রমধর্মী এই উৎসবের আয়োজন করে সবার মন জয় করেছে। ইন্টারনেট শিক্ষায় যেই দেশ যত দক্ষ সেই দেশ তত উন্নত। পরে তিনি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে চলার দৃপ্ত শপথ বাক্য পাঠ করান ।
গ্রামীণফোন বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সুভাষ চন্দ্র লুথ তার বক্তব্যে বলেন, ইন্টারনেট জ্ঞান ও দক্ষতা ছাড়া আমরা এগুতে পারবো না।
প্রথম আলোর পক্ষে বক্তব্য রাখেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে