আদর্শবান ব্যক্তিদের সম্পর্কে জানো, তাদের অনুসরণ কর- রাবেয়া খাতুন
১৫ আশ্বিন ১৪১৯, Sunday, September 30, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল মহিলা পরিষদের সভাপতি এবং সদর গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন শিশুদেরকে আদর্শবান ব্যক্তিদের সম্পর্কে জানার,তাদের অনুসরণ করার আহবান জানিয়ে বলেছেন সাংবাদিক মাইনুল হাসান ছিলেন তাদেরই একজন। সাহস ,নীতি,আদর্শ নিয়ে চলা মাইনুল এখনও আমাদের হৃদয়ে স্থান করে আছে। আজ রোববার এস,সি,জি,এম (চৈতন্য) মাধ্যমিক বিদ্যালয়ে মাইনুল হাসান’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল নিউজ ডট কম আয়োজিত স্মরণ অনুষ্ঠানের তৃতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। রাবেয়া খাতুন বলেন, মাইনুল ছিল আমার ছোট ভাইয়ের মতো। তার আন্তরিকতায় ভরা ডাকা ‘বড়আপা’ এখনও আমার কানে বাজে। আমরা স্কুল নিয়ে কোন সমস্যায় পড়লে ছুটে যেতাম মাইনুলের কাছে।
স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী ।বিশেষ অতিথি ছিলেন এস,সি,জি,এম (চৈতন্য) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নমিতা দাস।
পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
কম্পিউটার বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীরা হলো ক গ্রুপে প্রথম বরিশাল জিলা স্কুলের মানতাকা জুননুরাইন আদৃত, দ্বিতীয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অর্জন নট্ট, তৃতীয় বরিশাল জিলা স্কুলের রায়হান আহমেদ। খ গ্রুপে ৩টি পুরস্কারই পেয়েছে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা। এদের মধ্যে প্রথম হয়েছে ১০ শ্র্রেনীর কাজী ইমতিয়াজ,দ্বিতীয় নবম শ্রেনীর আরাবী খান এবং তৃতীয় হয়েছে ১০ম শ্র্রেনীর আসাদুজ্জামান অনিক।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।