সুন্দর শিশুর জন্য মায়ের যত্ন নেয়ার আহবান

,

বিশ্ব শিশু দিবসে অশ্বিনী কুমার টাউন হলে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশালে আজ সোমবার থেকে শুরু হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ । শিশু সপ্তাহের এবারের শ্লোগান ‘গর্ভ থেকে পাঁচ, বুদ্ধি বলে বাড়তে আমায় যত্ন করো আজ’ । সকালে নগরীর অশ্বিনী কুমার হলে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: নুরুল আমিন।তিনি এ সময় বলেন, সুন্দর,স্বাস্থ্যবান ও বুদ্ধিমান শিশু পেতে হলে মাকে আগে পুষ্টিকর খাবার খেতে হবে। কিন্তু আমাদের দেশের শতকরা ৫০ ভাগেরও বেশী মা সেই যত্ন পাননা উল্লেখ করে এজন্য সমাজের নানা কুসংস্কারকেও দায়ী করেন তিনি।
বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু ইউসুফ রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি ডা: আবদুর রহিম, বিএম পি’র পুলিশ কমিশনার মো: শামসুদ্দিন, ইউনিসেফ বিভাগীয় চীফ এএইচ তৌফিক আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।
বিকেলে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও শিশু চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে