আসামিকে নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ
১৬ আশ্বিন ১৪১৯, Monday, October 1, 2012 || স্টাফ রিপোর্টার ||কথিত ছাগল চুরি মামলার এক আসামীকে নগরীর বিমান বন্দর থানা হাজতে আটকে রেখে রাতভর নির্যাতনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত ওই আসামী হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি লিটন কাজী।
আজ সোমবার লিটন কাজীর জামিন শুনানিকালে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদুল কবির এ নির্দেশ দেন।
আসামী নির্যাতনের ওই অভিযোগ উঠেছে ওসি শাখাওয়াত হোসেন ও এসআই শাহ্ সাবেরের বিরুদ্ধ ।
আদালত ১০ হাজার টাকা বেলবন্ডে লিটন কাজীকে জামিনে মুক্তি দেয় ।
উল্লেখ্য, পুলিশের জমি দখলের প্রতিবাদ করায় এক পক্ষের দায়ের করা কথিত ছাগল চুরির মামলায় গত বৃহস্পতিবার রাতে লিটন কাজীকে রহমতপুর থেকে আটক করে ওসি শাখাওয়াত এবং এসআই শাহ্ সাব।
পরে চোখ ও হাত-পা বেঁধে লিটন কাজীকে নির্যাতন করা হচ্ছে খবর পেয়ে স্থানীয় জনতা থানা ঘেরাওয়ের প্রস্তুতি নিলে তড়িঘড়ি করে সকাল সাড়ে ৭ টায় অসুস্থ লিটন কাজীকে আদালতে পাঠানো হয়।
সরকারি ছুটির দিন হওয়ায় ওই দিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার জামিনের আবেদন করা হলে সোমবার শুনানি শেষে তাকে জামিনের নির্দেশ দেন আদালত।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।