লাশ তালা মেরে পালিয়েছে স্বামী
১৬ আশ্বিন ১৪১৯, Monday, October 1, 2012 || স্টাফ রিপোর্টার ||স্ত্রীকে হত্যা করে লাশ তালা বদ্ধ করে রেখে পালিয়েছে এক স্বামী। খুন হওয়া ওই গৃহবধু সাতমাসের অন্ত:সত্তা ছিলেন। নগরীর কাউনিয়া এলাকায় রবিবার রাতে নিহত শারমীনের স্বামী মিজানুর রহমান এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানা সূত্রে জানা গেছে, শারমিন দম্পতি কাউনিয়ার এলাকার ছোট মিয়ার গল্লির আব্দুল কাদের মিয়ার বাসায় ভাড়া থাকতো। রোববার রাতে তাদের মধ্যে কথাটাকাটি এক পর্যায়ে শারমিনকে মারধর করে মিজান।পরে ঘরে তালা মেরে পালিয়ে যায় সে। পরে তার আত্মীয়রা শারমিনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, শারমিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে



December 23rd, 2012 at 11:09 am
মিজান একতে দুটি খুনের আসামী ওর ডাবল ফাসী হওয়া দরকার|