বরিশালে চ্যানেল আইয়ের জন্ম দিনে বর্ণাঢ্য র্যালী
১৬ আশ্বিন ১৪১৯, Monday, October 1, 2012 || স্টাফ রিপোর্টার ||
চ্যানেল আই-র ১৪ বছরে পদার্পন উপলক্ষে নগরীতে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে এ র্যালীর নেতৃত্ব দেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস । র্যালী শেষে পাবলিক স্কোয়ার প্রাঙ্গনে চ্যানেল আই’র দর্শক ও শুভাকাঙ্খীদের সমাবেশে প্রধান অতিথি তালুকদার মো. ইউনুস বলেছেন চ্যানেল আই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন দর্শকদের মন জয় করে নিয়েছে। তিনি বলেন আমরা সবাই চ্যানেল আইয়ের ভক্ত। তিনি এ সময় চ্যানেল আই’র সাবেক প্রতিনিধি মাইনুল হাসানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চ্যানেল আই ‘র স্টাফ রিপোর্টার শাহীনা আজমীন সকলকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে প্রধান অতিথি চ্যানেল আই’র জন্মদিনের কেক কাটেন । সমাবেশে আরও উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আক্কাস হোসেন, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি নজরুল ইসলাম চুন্নু, বরিশাল রিপোর্টারস ইউনিটির সভাপতি আলী জসীম, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসীমউদ্দিনসহ অন্যরা। সেখানে দর্শক ফোরামের উদ্যোগে সকলকে মিষ্টি মুখ করানো হয়।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।