শিশুদের সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন মাইনুল
১৬ আশ্বিন ১৪১৯, Monday, October 1, 2012 || স্টাফ রিপোর্টার ||
বরিশাল আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট লস্কর নূরুল হক শিশুদের প্রতি মাইনুল হাসানের ভালোবাসার কথা উল্লেখ করে বলেছেন, স্বাধীনতার পর পর এদেশের শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে মাইনুল হাসানের অবদান এখনও স্মরণ করেন সবাই। সাংগঠনিক দক্ষতার কারনে ব্যস্ত পেশা সাংবাদিকতায় থেকেও সে সময় বরিশালে শিশু সংগঠন চাঁদের হাটের একজন কর্নধর হয়ে উঠেন তিনি। শিশুদের মননশীলতা বাড়াতে তাদের নিয়ে ছুটে গেছেন বরিশালের বাইরেও।
আজ সোমবার এ,কে ইনস্টিটিউশনে বরিশাল নিউজ ডট কম আয়োজিত মাইনুল হাসান স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় লস্কর নূরুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের মধ্যে বড় হয়ে যদি কেউ সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চাও, তাহলে মাইনুল হাসান সম্পর্কে জানার চেস্টা করবে।
সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন কর্মী ও মাইনুল হাসান স্মরণ উদযাপন পর্ষদের সদস্য রনজিৎ দত্ত। বিশেষ অতিথি ছিলেন এ,কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিক এসএম জসিম উদ্দিন।
পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। সাধারন জ্ঞান বিষয়ে প্রতিযোগিতায় শিক্ষার্থীদের আগ্রহ ছিল ব্যাপক। এদের মধ্যে ক ও খ গ্রুপের ৬টি স্থান লাভ করে ১৩ জন শিক্ষার্থী। বিজয়ীদের মধ্যে ক গ্রুপে প্রথম স্থান লাভ করে বরিশাল জিলা স্কুলের রুপক চন্দ্র দাস , এ,কে ইনস্টিটিউশনের রাইয়ান হক সরদার ও মো. আবু সুফিয়ান শেখ। দ্বিতীয় স্থান লাভ করে জিলা স্কুলের মো. আরাফুজ্জামান শীশ ,প্রদীপ্ত সুন্দর সাহা,আদনান রহমাতুল্লাহ তূর্য ও মানতাকা জুননুরাইন আদৃত। তৃতীয় স্থান লাভ করে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মো. মেহেদী হাসান নাঈম।
খ গ্রুপে প্রথম স্থান লাভ করে এ,কে ইনস্টিটিউশনের মো.শাহীদুর রহমান রাব্বী ও জিলা স্কুলের ইমরান নাজির। দ্বিতীয় হয়েছে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কে,এম রহমাতুল্লাহ রাহাত এবং তৃতীয় হয়েছে বরিশাল জিলা স্কুলের মো. আব্দুল আলীম ও বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিরাজুম মুনিরা ঐশী।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।