হুইলে জড়িয়ে ট্রলার মালিকের মৃত্যু
২০ অগ্রহায়ন ১৪১৯, Tuesday, December 4, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশালের আগৈলঝাড়ায় ট্রলার মেশিনের হুইলে জড়িয়ে চালক সোলায়মানের মৃত্যু হয়েছে। ট্রলারের মেশিন চালু অবস্থায় গতি নিয়ন্ত্রণ করতে গেলে গলায় পেঁচানো মাফলারটি মেশিনের হুইলে জড়িয়ে ওই দুঘর্টনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উজিরপুরের রাজাপুর গ্রামের নিজবাড়ি থেকে আল্লাহর দান ট্রলারের মালিক সোলায়মান নিজে ট্রলার চালিয়ে পয়সারহাট বন্দরে যাচ্ছিলেন। পথে ট্রলারের মেশিন চালু অবস্থায় এর গতি নিয়ন্ত্রণ করতে যান সোলায়মান। এ সময়ে তার গলায় পেঁচানো মাফলারটি মেশিনের হুইলে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
নদীতে ট্রলারটি ভাসতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে মৃত অবস্থায় চালককে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আগৈলঝাড়া থানা পুলিশের এসআই আলাউদ্দিন লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছেন।



মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।