কসমিক কালচার’র ‘মন্থন এ্যাওয়ার্ড’ লাভ

,

সাউথ এশিয়া এন্ড এশিয়া প্যাসিফিক ২০১২’ এর ‘ই-সায়েন্স এন্ড টেকনোলজি’ বিভাগে এবছরে এককভাবে বিজয়ী হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেছে বিজ্ঞান সংগঠন কসমিক কালচার পরিচালিত বাংলায় বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট www.cosmicculture.org। ডিজিটাল ইমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন পরিচালিত ও প্রবর্তিত মন্থন এ্যাওয়ার্ড ই-কনটেন্ট এবং ক্রিয়েটিভিটি ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। ৯ম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ এবং ভারতের ৭টি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক প্রতিযোগিতা করে কসমিক কালচার ‘ই-সায়েন্স এন্ড টেকনোলজি’ বিভাগে চূড়ান্ত পর্বে মনোনয়ন পায়। পরবর্তীতে জুরি বোর্ডের রায়ে এই বিভাগের জন্য এককভাবে বিজয়ী হিসাবে কসমিক কালচার বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করে।
গত ১ ডিসেম্বর ভারতের নতুন দিল্লীতে ‘ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টার’-এ এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। কসমিক কালচারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় দে পুরস্কার গ্রহন করেন।



পাঠকের মন্তব্য

মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।


Get Facebook Like
পাতার শুরুতে