বরিশাল ডিসি অফিসকে দৃস্টিনন্দন করার উদ্যোগ
১৭ অগ্রহায়ন ১৪১৯, Saturday, December 1, 2012 || স্টাফ রিপোর্টার ||বরিশাল জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনের অব্যবস্থা দূর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সেবার মান উন্নয়ন প্রকল্পের আওতায় আগামী তিন মাসের মধ্যে এর বাস্তবায়ন করা হবে বলে জানায় জেলা প্রশাসন।
বরিশাল জেলা প্রশাসকের অফিসের বারান্দায় ভাসমান লোকজনের স্থায়ী বসবাস,অফিসের অপরিচ্ছন্ন টয়লেট, ফেরীওয়ালাদের অবাধে পন্য বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবারের দোকান, অবৈধ গাড়ী পার্কিং, খোলা আকাশের নীচে আলামতের স্তুপ জমে থাকার ঘটনা বহু বছরের। এরফলে অফিস প্রাঙ্গন অনেকটা অপরিচ্ছন্ন বস্তি এলাকায় পরিনত হয়।
পুকুরের করুণ হাল, ভাঙ্গা রাস্তা,ভবনের শ্রীহীন রং দেখার যেন কেউ ছিলেন না । অফিস প্রাঙ্গনে সবজি-মাছ-মুরগীর বাজারও বসে নিয়মিত।এ কথা অকপটেই স্বীকার করলেন প্রশাসনের কর্মকর্তারা।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম বললেন,অফিসের বারান্দায় ভাসমান লোকজন যেমন থাকে তেমনি ঘরসংসারও করছে অনেকে। পাগলের বসবাসও আছে। মাছের বাজার, খাবারের দোকান উচ্ছেদ করা হবে বলেন তিনি।
এডভোকেট এস.এম ইকবাল জানান, বাংলাদেশের কোথাও ডিসি অফিসের এমন পরিবেশের কথা আমার জানা নেই। তিনি বলেন,’ আমরা প্রতিদিন ডিসি কোর্টে আসার সময় আস্বাস্থ্যকর এ পরিবেশের সম্মুক্ষীন হই।
মহিউদ্দিন মানিক বীরপ্রতীক জানান ডিসি অফিসের মূল গেট থেকে কেউ যাতায়াত না করায় এ অবস্থার সৃস্টি হয়েছে। খোজঁ নিয়ে জানা গেছে, মূল গেট বাদ দিয়ে পাশের গাড়ী পার্কিং এর স্থান দিয়ে সব সময় যাতায়াত করার কারনে অফিসের বড় একটি এলাকা কর্তৃপক্ষের নজরেই পরেনা।
গত সপ্তাহে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পদ্ধতিতে সরকারি সেবার মান উন্নয়ন প্রকল্প বিষয়ক এক ভিন্নধর্মী ওয়ার্কশপ ও ট্রেনিং আয়োজন করা হয় ডিসি কনফারেন্স রুমে। অংশ নিলেন সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন সেক্টরের প্রধানরা। বিপিএটিসি, সিএসসিএমপি,জাইকা এবং জেলা প্রশাসন এর আয়োজন করে। সরকারি কোন অর্থ সাহায্য ছাড়াই কীভাবে সহজে নিজস্ব উদ্যোগে প্রতিটি অফিসকে দৃস্টিনন্দন এবং গ্রাহক সেবার মান উন্নয়ন করা যায় তার ধারনা দেওয়া হয় সেখানে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং শিক্ষা বিভাগকে তিনমাসে বাস্তবায়নযোগ্য কোন প্রকল্প গ্রহনের জন্য বলা হলে বরিশাল জেলা প্রশাসন নিজস্ব অফিস প্রাঙ্গনে বহু বছরের অব্যবস্থাকে দূর করার পদক্ষেপ নেয়।




মন্তব্য প্রদান করতে লগইন করুন। আমাদের সাইটে আপনার একাউন্ট না থাকলে এখানে নিবন্ধন করুন।